শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

বিশ্বনবী হযরত মোহাম্মদ (স:) কে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

বিশ্বনবী হযরত মোহাম্মদ (স:) কে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
এস এম দীপ্ত।।

আজ শুক্রবার( ২৭ সেপ্টেম্বর২৪) দুপুরে জুম্মার নামাজের পর ঈশ্বরদীতে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সঃ) কে কটুক্তি ও অবমাননা করার প্রতিবাদে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বাদ জুমা শহরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পৃথক পৃথক ব্যানারে মুসল্লি ও তৌহিদী জনতা খন্ড খন্ড মিছিল নিয়ে রেলগেটস্থ খায়রুজ্জামান বাস টার্মিনাল জামে মসজিদ ও ট্রাফিক মোড় চত্বরে জমায়েত হয়।

এ সময় মুসুল্লিরা বিশ্বনবী হযরত মুহাম্মাদ(সাঃ) কে অবমাননার দায়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানের কঠোর বিচারের দাবিতে প্রতিবাদি নানা স্লোগান দেয়। পূর্ব ঘোষণা অনুযায়ী জুম্মা নামাজের পর উপজেলার প্রতিটি মসজিদ থেকে মুসুল্লিরা নামাজ আদায় শেষে মিছিল বের করে বাস টার্মিনাল মসজিদ চত্ত্বরে এসে জমায়েত হলে মুসুল্লিদের উপস্থিতিতে ট্রাফিক মোড় ও বাসটার্মিনাল চত্ত্বর জন জোয়ারে পরিনত হয়।
এখানে অনুষ্ঠিত পথ সভায় বিশ্ব নবীর কটুক্তি ও অবমাননাকারী ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানের কঠোর শাস্তি দাবি করে বক্তব্য দেন মাওলানা আবুল খায়ের রিজভী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আব্দুল হান্নান, ঈশ্বরদী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি প্রমুখ।
পরে মুসুল্লিরা একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে রেলগেট থেকে শহরের স্টেশন রোড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী বাজারের প্রধান ফটকে গিয়ে শেষ করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!