শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ ::
উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিভিন্ন কর্মসূচিতে ঈশ্বরদীতে পালিত হলো মহান  দিবস

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বিভিন্ন কর্মসূচিতে ঈশ্বরদীতে পালিত হলো মহান  দিবস
স্টাফ রিপোর্টার।। বিভিন্ন কর্মসূচিতে ঈশ্বরদীতে পালিত হলো মহান মে দিবস।
বৃহস্পতিবার (১ মে’২৫) স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মে দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিশাল শোভাযাত্রা বের করা হয় শহরের আলহাজ্ব মোড় থেকে ঈশ্বরদী-পাবনা সড়ক হয়ে রেলগেট ট্রাফিক মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় শ্রমিক দল ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখা, রেলওয়ে শ্রমিক দল, রাজমিস্ত্রি ও রডমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, নেসকো শ্রমিক দল, রিকশাচালক, সিএনজিচালিত অটোরিকশাচালক সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়।

বিএনপি চেয়ারপারসনের উপগদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, শ্রমিকদল নেতা আহসান হাবিব, বিএনপি নেতা হুমায়ন কবির দুলাল, আজমল হোসেন ডাবলু, মাহবুবুর রহমান পলাশ, আজিজুর রহমান শাহীন, এসএম ফজলুর রহমান, আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, ইসলাম হোসেন জুয়েল, সাবেক ছাত্রদল নেতা রেজাউল করিম ভিপি শাহীন, আনোয়ার হোসেন জনি, রফিকুল ইসলাম নয়নসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী অংশ গ্রহন করে।

শোভাযাত্রা শেষে বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের পর সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, জাকারিয়া পিন্টু, আহসান হাবিব, মাহবুবুর রহমান পলাশ প্রমুখ।

এ দিকে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় শোভাযাত্রার পর উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!