শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক

বহুল আলোচিত-সমালোচিত ও বিতর্কিত হলুদ সাংবাদিক আদনান উদ্দিন গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বহুল আলোচিত-সমালোচিত ও বিতর্কিত হলুদ সাংবাদিক আদনান উদ্দিন গ্রেফতার
পাবনা থেকে স্টাফ রিপোর্টার।। বহুল আলোচিত-সমালোচিত ও বিতর্কিত হলুদ সাংবাদিক এস এম আদনান উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে। চাঁদাবাজি, ভাঙচুর ও হুমকি দেয়ার ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলার গ্রেফতারি পরোয়ানা মুলে তাকে গ্রেফতার করা হয়।

পাবনা থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, চাঁদাবাজি, ভাঙচুর ও হুমকির ঘটনায় ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত একটি মামলায় দৈনিক পাবনার চেতনার প্রধান প্রতিবেদক আদনান উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। উক্ত গ্রেফতারি পরোয়ানা হাতে পাওয়ার পর পাবনা থানা পুলিশের একটি অভিযান দল ২২আগস্ট বিকেল ৩টার দিকে পাবনা শহরের মহিষের ডিপো এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আদনান উদ্দিনের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আদালতে আইসিটি আইনে দায়ের করা আরও দুটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে চাঁদাবাজী, ধান্ধাবাজী ও ব্লাকমেইল এর অভিযোগ করা হয়েছে।

এছাড়াও চাঁদা দাবী করে না পেয়ে একদল দুর্বৃত্ত চলতি বছর ২৮জানুয়ারি পাবনা শহরের ঢাকা মহাসড়কে অবস্থিত হোটেল ড্রীম প্যালেস ও দৈনিক পাবনার আলো অফিস ভাঙচুর করে। এই দুর্বৃত্তদলে নেতৃত্ব দেয় আদনান উদ্দিন। এ ঘটনায় পাবনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!