বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ ::
শেখ মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে ঈশ্বরদীতে নবাগত ইউএনও’র যোগদান, জংশন ডিডিপি গুরুআশ্রমের অভিনন্দন ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, পুলিশ অফিসারসহ আহত অন্তত ৩৫ জন ঈশ্বরদীর পাকুড়িয়ায় ডে-নাইট ঈদ বিনোদন অনুষ্ঠান সিজন-০৯ অনুষ্ঠিত ঈশ্বরদীতে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে হেট্রিক  করলেন এসিল্যান্ড আসাদুজ্জামান ঈশ্বরদীতে ‘আহবান’-এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পদ্মার চরে অবৈধভাবে মাটি কাটা রোধে উপজেলা ও পুলিশ প্রশাসনের মধ্য রাতে ঝটিকা অভিযান  ঈশ্বরদী প্রেসক্লাব নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন আহবায়ক আব্দুল মান্নান টিপু বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার আসামী আওয়ামী নেতাদের নিয়ে বিএনপি নেতাদের ইফতার মাহফিল চুয়াডাঙ্গায় শিশু অপহরন, ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী, পুলিশের ঝটিকা অভিযান, অপহৃত শিশু উদ্বার

ফ্রীল্যান্স ও আউট সোর্সিং বিষয়ক ১৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার।।

ঈশ্বরদীতে ১৫ দিনব্যাপী ফ্রিল্যান্স ও আউটসোর্সিং বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানার সঞ্চলনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা সহকারী প্রোগ্রামার মাসুদ রানা প্রমুখ। স্থানীয় সমন্বয়ক মুজিবুল হক প্রশিক্ষণ কর্মশালার বিস্তারিত তুলে ধরেন।

ইউএনও সুবীর কুমার দাশ জানান, ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন এবং দেশের মানব সম্পদকে বিশ্বমানের হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আওতায় এ উপজেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিক্ষিত বেকার যুবকরা তথ্য প্রযুক্তিতে দক্ষ ও অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এ প্রশিক্ষণ গ্রহণ করে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

জানা গেছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এতে ২৫ জন নারী-পুরুষ অংশগ্রহণ করছেন। পালাক্রমে চলতি জুলাই মাসের মধ্যে এ কর্মশালা সম্পন্ন হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!