শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

পাবনা মানসিক হাসপাতালের ৯ দালালের কারাদণ্ড

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫

পাবনা মানসিক হাসপাতালের ৯ দালালের কারাদণ্ড
পাবনা সংবাদ দাতা।।

পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য রোধে জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ অভিযানে ৯ জন দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রবিবার (২৯ জুন ২০২৫) সকাল ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুরাদ হোসেন। জেলা এনএসআই, পাবনার সরবরাহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথভাবে এ অভিযান চালানো হয়।

দীর্ঘদিন ধরে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা দালালদের হয়রানি, অর্থ আদায় এবং প্রতারণার শিকার হয়ে আসছিলেন। রোগীদের সহজ-সরল মানসিক অবস্থা ও তাদের পরিবারের অসহায়ত্বকে পুঁজি করে দালালরা চিকিৎসা ও ভর্তি কার্যক্রমকে পণ্যে পরিণত করেছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক অস্বস্তি তৈরি হলে জেলা প্রশাসনের নজরে আসে এবং অবশেষে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন:
১) মুকাররম (৫০), পিতা-মৃত রফিজ উদ্দিন, কিসমত প্রতাপপুর, পাবনা সদর।
২) মোঃ আলমগীর হোসেন (৩৫), পিতা-মৃত ইসরাইল, চাঁপাইনবাবগঞ্জ জেলা।
৩) হালিম (৪০), পিতা-মৃত জামাল শেখ, ইসলামপুর, পাবনা সদর।
৪) মোঃ জহুরুল ইসলাম (৪২), পিতা-মুনসুর আলী, কিসমত প্রতাপপুর, পাবনা সদর।
৫) মানিক মণ্ডল (২৪), পিতা-আব্দুল লতিফ মণ্ডল, ইসলামপুর, পাবনা সদর।
৬) মোঃ শফিকুল (৫৫), পিতা-মৃত সামাদ শেখ, হেমায়েতপুর, পাবনা সদর।
৭) ছাবিত (১৯), পিতা-শহিদ, হেমায়েতপুর, পাবনা সদর।
৮) মুন্নাফ (৩১), পিতা-মুনজির, হেমায়েতপুর, পাবনা সদর।
৯) জুয়েল (৩০), পিতা-শহিদুল, বুদের হাট, পাবনা সদর।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুরাদ হোসেন বলেন, “জনগণের ভোগান্তি লাঘব এবং সরকারি হাসপাতালের পরিবেশ স্বচ্ছ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মানসিক হাসপাতালে ভর্তির নামে কেউ যাতে হয়রানি বা অর্থ আদায়ের সুযোগ না পায়, সে জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।”

পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শুধু মানসিক হাসপাতাল নয়, জেলার অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হবে।

অভিযানের খবর ছড়িয়ে পড়লে সাধারণ রোগী, স্বজন এবং এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পায়। স্থানীয়দের দাবি, দালালমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা গেলে চিকিৎসা নিতে আসা মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!