মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

পাবনার সুজানগরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা ভাংচুরের  ঘটনায় আগুন বাচ্চু গ্রেফতার।

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

পাবনার সুজানগরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা ভাংচুরের  ঘটনায় আগুন বাচ্চু গ্রেফতার।

স্টাফ রিপোর্টার।।

পাবনার সুজানগরে দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো.বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু ।সে সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মো.লোকমান প্রামানিকের ছেলে। পাবনার পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান সোমবার নিজ কার্যালয়ে বিকেলে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টির নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রোববার দুপুরে গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোডিং থেকে বাচ্চুকে গ্রেফতার করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর ৩ দিন পূর্বে পৌরসভার নীশিপাড়া দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পরই মানিকদীর (পালপাড়া) মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেন। সুজানগর পৌরসভার নিশীপাড়া ও পালপাড়া এলাকায় দুটি দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান বলেন, গ্রেফতারকৃত মো.বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু সোমবার ১৬৪ ধারায় ম্যাজিষ্ট্রেটের কাছে প্রতিমা ভাংচুরের ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!