মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

পাবনায় হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী গ্রেফতার করেছে র‌্যাব

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

পাবনায় হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী গ্রেফতার করেছে র‌্যাব
স্টাফ রিপোর্টার।। আজ ৭ অক্টোবর’২৪ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী মনোয়ার হোসেন (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাব-১২,সিপিসি-২ এর অভিযানিকদল। সে পাবনার আমীনপুর থানার আহাম্মদ পুর দক্ষিণ চর এলাকার মৃত নুরুল ইসলাম এর ছেলে। ধৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমীনপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১২, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা জানিয়েছেন।
তিনি বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার এর ক্ষেত্রে জোড়ালো ভুমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার,চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, অপহরণকারী, প্রতারক, অবৈধ দখলদারসহ বিদ্যমান অপরাধীদের গ্রেফতার করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‌্যাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!