শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

পাবনায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১লাখ টাকা জরিমানা।

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

পাবনায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১লাখ টাকা জরিমানা।
——————————————————

কোর্ট রিপোর্টার।। পাবনায় ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১লাখ টাকা জরিমানা করা হয়েছে । আজ পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, পাবনার আমিনপুর থানার খানপুরা গ্রামের নুর উদ্দিন সরদারের ছেলে নিশান উদ্দিন সরদার একই গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে উর্মি খাতুনের (২১) সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তী কালে বিয়ে না করে প্রতারণার আশ্রয় নিলে উর্মি খাতুন ২০২৩ সালের ২৯জুন ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩এর ৯(১) ধারায় আমিনপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার আমিন থানা মামলা ২৯। তারিখ ২৯/৬/২০২৩। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহাদত হোসেন ঘটনার সত্যতা প্রমাণ পাওয়ায় গত ৩০/৩/২০২৪ তারিখে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত উক্ত মামলায় ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীত ভাবে দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ বিচারক আসামি নিশান উদ্দিন সরদারকে যাবজ্জীবন কারাদন্ড ও ১লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

মামলায় সরকার পক্ষে আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি এডভোকেট নাজমুল হোসেন শাহীন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন ছিলেন এডভোকেট সাহাবুদ্দিন সবুজ।

ভিকটিম উর্মি খাতুনের পিতা আব্দুল আউয়াল মোল্লা বলেন,আমরা ন্যায় বিচার পেয়েছি। আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দণ্ডপ্রাপ্ত নিশান উদ্দিন সরদারের আইনজীবি এডভোকেট সাহাবুদ্দিন সবুজ বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!