বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থী হাবিবের, আদালতের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল সিরাজগঞ্জে সংঘর্ষে ২ জন নিহত, আহত-১০ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যৌথ অভিযান, পাঁচ নারীসহ ৯ দালালের কারাদণ্ড সন্তানের পিস্তলের গুলিতে এসআই আহত ঈশ্বরদীর জোড়া খুনের রহস্য উদঘাটন, খুনি গ্রেফতার ঈশ্বরদীতে মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ, দাদি ও নাতনিকে নৃশংসভাবে হত্যা জামায়াত নেতাকে মারধর করেছে বিএনপির নেতাকর্মী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবী এনপিপির পাবনায় মাদ্রাসা ছাত্রীর রহস্য জনক মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা?

নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থী হাবিবের, আদালতের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থী হাবিবের, আদালতের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল
    ———-
    ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
    সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ঘোষিত ফলাফল মেনে নিতে পারেননি। তিনি কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে পুনঃতদন্তের আবেদন করেছেন।

রবিবার (১ মার্চ’২৬) হাইকোর্টের বিচারপতি মোঃ জাকির হোসেনের নেতৃত্বাধীন গঠিত আপিল ট্রাইব্যুনাল আবেদন গ্রহণ করেছেন এবং শুনানির জন্য ১১ মে’২৬ দিন ধার্য করেছেন।

মহামান্য আদালত ইলেকশন কমিশনকে নির্বাচনী সরঞ্জামাদি হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টি অবগত করানোর জন্য পাবনা-৪ আসনে নির্বাচিত সংসদ সদস্য জামায়াতের অধ্যাপক আবু তালেব মন্ডলকে নোটিশ দিয়েছেন।

হাবিবুর রহমান হাবিব অভিযোগ করেছেন যে, জনগণ তাকে ভোট দিয়ে বিজয়ী করেছে কিন্তু সুক্ষ্ম কারচুপির মাধ্যমে তাকে পরাজিত করানো হয়েছে।

এ বিষয়ে পাবনা-৪ আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সুদীর্ঘ সময়ের পর সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠ, সুন্দর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে পাবনা-৪ আসনের ভোটাররা ভালোবেসে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। এইখানে ভোট কারচুপি করার কোন প্রশ্নই আসেনা। নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মীরা অত্যান্ত কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করেছেন। এই নির্বাচন দেশি বিদেশি সকল মহলের কাছে গ্রহণযোগ্য হয়েছে।
তিনি বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। হাবিবুর রহমান হাবিব তার পরাজয় মেনে নিতে পারেননি এবং পারছেন না। তাই একটি অশুভ ও অসৎ উদ্দেশ্য হাঁচিলের মাধ্যমে লাভবান হতে চাচ্ছেন। গণতান্ত্রিক রাষ্ট্রে আদালতের স্মরণাপন্ন হবার এক্তিয়ার সকলেরই রয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনের পর যথা নিয়মে সরকারি গেজেট প্রকাশিত হয়েছে এবং জাতীয় সংসদ সদস্য হিসেবে ইতিমধ্যেই বিধি মোতাবেক শপথ গ্রহণ করানো হয়েছে। নির্বাচিত সংসদ সদস্য হিসেবে যথারীতি দায়িত্ব পালন করে যাচ্ছি। আদালত আদালতের নিয়মে চলবে আমি আদালতের প্রতি যথাযথ সন্মান প্রদর্শন করবো।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!