#দৃষ্টি আকর্ষণ
##৳৳৳৳#######৳৳####৳৳#####আজ সামজিক যোগাযোগ মাধ্যম হতে অবগত হলাম যে, কিছু সাংবাদিক ভায়েরা অভিযোগ করেছেন আমরা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ কেন পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এডহক কমিটি করলাম।
আমরা সকলের অবগতির জন্য বিনয়ের সাথে জানাতে চাই যে, পূর্বতন কমিটির মেয়াদ ইতিমধ্যেই উত্তির্ন হয়েছে। ঈশ্বরদীর সামাজিক, সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম ধারক এবং বাহক ঈশ্বরদী প্রেসক্লাব। কিন্তু পরিতাপের বিষয় হলো ২০১৬ সালে সাংবাদিকদের অস্ত্রের মুখে ঈশ্বরদী আওয়ামী লীগ অফিসে জিম্মি করে ঈশ্বরদী প্রেসক্লাবকে কুক্ষিগত করা হয় । ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। এখানে পূর্বের ন্যায় কোন পরাধীনতার অবকাশ নেই। ঈশ্বরদী প্রেসক্লাব সাংবাদিকদের মিলনস্থান, এটি ঈশ্বরদীর সাংবাদিকবৃন্দের মতামতের ভিত্তিতেই চলা উচিৎ এবং চলবে। কারও প্রেসক্রিপশন অনুযায়ী ঈশ্বরদী প্রেসক্লাব চলবে না। বিগত প্রায় ১ যুগের অধিক সময় ঈশ্বরদী প্রেসক্লাবে কোন নতুন সাংবাদিক সদস্যপদ লাভ করতে পারে নাই। অথচ তরুণ অনেক মেধাবী সাংবাদিক এই সময়ের মধ্যে সৃষ্টি হয়েছে। তারা তাদের মেধা ও যোগ্যতার বলে দেশের জাতীয় পত্রিকা ও টিভি চ্যানেল গুলোতে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অথচ তাদের প্রেসক্লাবে কোন সদস্য পদ নেই। আমরা প্রেসক্লাবের অতিতের জীর্ণদশা থেকে মুক্ত করতে চাই। সকল সাংবাদিকদের অংশগ্রণের মাধ্যমে একটি প্রাণবন্ত প্রেসক্লাব উপহার দিতে চাই, ঈশ্বরদী প্রেসক্লাবের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে চাই। আর সেজন্যই আমরা এডহক কমিটি করেছি সদস্য সংগ্রহ ও নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য। আমরা একটু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনাদের ভোটে যাকে নেতা হিসেবে নির্বাচিত করবেন তার হাতেই ঐতিহ্যবাহী ঈশ্বরদী প্রেসক্লাবের দায়িত্ব তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সবাইকে ঈদ-উল-ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও ধন্যবাদ।
আব্দুল মান্নান টিপু
আহবায়ক
ঈশ্বরদী প্রেসক্লাব।