বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঢাকায় ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ঢাকায় ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঢাকায় জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলিবর্ষণ করে হত্যাচেষ্টার প্রতিবাদে ঈশ্বরদীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তৃতা করেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা,
পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুল ইসলাম স্বপন, শামসুজ্জোহা পিপপু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর তাঁতি দলের সভাপতি খন্দকার আমিরুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, টুটুল সরদার, ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার মহিদুল ইসলাম বাবলু, ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হীরক সরদার, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা একটি নৃশংস ও কাপুরুষোচিত হামলা। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, একটি মহল নিজেরা অপরাধ করে বিএনপির নেতাকর্মীদের ওপর দায়ভার চাপাতে চেয়েছিল। কিন্তু মিডিয়ার ভাইদের অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শিতার কারণে ওদের গুড়ে বালি পড়েছে। হাদীর ওপর গুলিবর্ষণ কারীদের মুখোশ উন্মোচন হয়েছে। এরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করছি। অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি।

বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসমাবেশে উপস্থিত ছিলেন।

প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।
০১৭১১৪৬১৯৫৬

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!