বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ডিডিপির কবি কন্ঠে কবিতা পাঠ ও সুরের মেলা অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

ডিডিপির কবি কন্ঠে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান সুরের মেলা অনুষ্ঠিত
—————–
মুনমুন আক্তার।। ঈশ্বরদীর স্বনামধন্য সাহিত্য সংস্কৃতি ও সেবাধর্মী প্রতিষ্ঠান ডিডিপির অঙ্গ সংগঠন ডিডিপি সাহিত্য চর্চাকেন্দ্র আয়োজিত ৩১২ তম মাসিক কবি কন্ঠে কবিতা পাঠ ও বৈঠকী গানের আসর সুরের মেলা গত ২৮ এপ্রিল’২৩ সন্ধ্যায় রেলওয়ে মালগুদাম রোডস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ডিডিপির চেয়ারম্যান, সাপ্তাহিক জংসন সম্পাদক, কুষ্টিয়া লালন একাডেমি ও রাজাপুর বই মেলার আজীবন দাতা সদস্য, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচিব, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গীতিকার, সুরকার ও শিল্পী পুঁটিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন তালাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও আধিক্ষক ডাঃ আরিফুল শরীফ রাজা ও লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদুল হক।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের কন্ঠ শিল্পী, সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী এস আলমগীর, সেফ বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা জজকোর্টের আইনজীবী মোঃ মাসুদ করিম, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।

কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন কবি ও শিল্পী ফারুক হোসেন তালাশ, শিল্পী এস আলমগীর, কবি সাধন কুন্ডু, কবি রমজান আলী, কবি ওয়াজেদ আলী, কবি সুবল কুমার পাল, কবি ঐশিকা পাল, শিল্পী প্রদীপ কুমার রায়, শিল্পী ওস্তাদ মুকুল হোসেন, শিল্পী আব্দুর রহিম বকুল, শিল্পী জহুরুল ইসলাম, কবি ও সাংবাদিক মুনমুন আক্তার, কবি ও শিল্পী এস এম রাজা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডিডিপির সদস্য শাহীন আলম সরদার। প্রাণবন্ত এই অনুষ্ঠানটি প্রায় ৩ ঘন্টা ব্যাপী অসংখ্য দর্শক শ্রোতা উপভোগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!