মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে নিয়ে গেছে ডিবি পুলিশ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে নিয়ে গেছে ডিবি পুলিশ
ডেস্ক রিপোর্ট।। জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে রাজধানীর মিন্টোরোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে নিয়ে যাওয়া হয়। রাতে সাড়ে আটটার দিকে আনিস আলমগীর মুঠোফোনে গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, ‘ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।’

আনিস আলমগীর বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে ধানমন্ডি থেকে আনা হয়। আটটার দিকে তাঁরা ডিবি কার্যালয়ে পৌঁছান। তখন থেকে অপেক্ষায় রয়েছেন। তাঁর সঙ্গে তখন পর্যন্ত ডিবি প্রধানের কথা হয়নি।

রাত ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বলেন, ‘আনিস আলমগীরের নামে কোনো মামলা আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। কিন্তু আজকে তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাকে গ্রেপ্তার করা হবে কিনা এখন সিদ্ধান্ত হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের পরই গ্রেপ্তারের বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কিছু বিষয় তো আছেই। আমরা তার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবো। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে পরবর্তীতে আপনাদের জানানো হবে।’

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!