বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার আসামী আওয়ামী নেতাদের নিয়ে বিএনপি নেতাদের ইফতার মাহফিল চুয়াডাঙ্গায় শিশু অপহরন, ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী, পুলিশের ঝটিকা অভিযান, অপহৃত শিশু উদ্বার চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার জনাব রুহুল কবির খান এর যোগদান দৃষ্টি আকর্ষণ -প্রসঙ্গ ঈশ্বরদী প্রেসক্লাব ঈশ্বরদীতে মাদক বিরোধী অভিযানে ৬ বোতল মাদকসহ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ এলটি বাংলাদেশের আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাবনা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার

চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার জনাব রুহুল কবির খান এর যোগদান

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান  ১৬ মার্চ ২০২৬ তারিখ অপরাহ্নে অত্র জেলার ৩১তম পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন। নবাগত পুলিশ সুপার মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়সহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। এসময় তিনি উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।

নবাগত পুলিশ সুপার মহোদয় নেত্রকোনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি “প্রাচ্যের অক্সফোর্ড” (Oxford of the East) খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএসএস(অনার্স) ও এমএসএস (এমএ) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স অব পুলিশ সাইন্স (এমপিএস) ডিগ্রি অর্জন করেন। নবাগত পুলিশ সুপার মহোদয় ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন।কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তিনি পেশাগত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব সম্পাদন করে আসছেন।

নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান সদ্য বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের স্থলাভিষিক্ত হলেন। সদ্য বিদায়ী পুলিশ সুপার মহোদয় বিশেষ পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকা হিসেবে পদায়িত হয়েছেন। সদ্য বিদায়ী পুলিশ সুপার নবাগত পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

শুভেচ্ছাক্ষণে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব অনির্বাণ দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা; জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, ইনচার্জ, সিসিআইসি, আরআই, টিআইসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!