বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

গোয়ালনন্দে সাধক নূরা পাগলার লাশ পোড়ানো এবং সারাদেশে মাজার ও দরবার ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদ ও বিচার দাবীতে ঈশ্বরদীতে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

গোয়ালনন্দে সাধক নূরা পাগলার লাশ পোড়ানো এবং সারাদেশে মাজার ও দরবার ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদ ও বিচার দাবীতে ঈশ্বরদীতে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
————-
ঈশ্বরদী প্রতিনিধি।। ঈশ্বরদীতে রাজবাড়ী গোয়ালনন্দের সূফী সাধক নুরুল হক নুরা পাগলার লাশ কবর থেকে উঠিয়ে অসম্মান ও আগুনে পুড়িয়ে ভষ্মিভূত করা এবং সারাদেশে ওলি-আওলিয়ার মাজার ও দরবার শরীফ ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদ ও বিচারের দাবিতে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর’২৫) সকাল ১১ টায় ঈশ্বরদী কেন্দ্রীয় বাস টার্মিনালে সম্মিলিত দরবার ও মাজার শরীফ সংরক্ষণ কমিটির আয়োজনে সমাবেশান্তে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে স্টেশন রোডে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সম্মিলিত দরবার ও মাজার শরীফ
সংরক্ষণ কমিটির সভাপতি রেজাউল করিম চিশতী’র সভাপতিত্বে ও সূফী আয়নুল হক মেম্বার’র সঞ্চালনায় এতে বক্তৃতা করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সম্মিলিত দরবার ও মাজার সংরক্ষণ কমিটির প্রধান নির্বাহী সদস্য, বিএনপি নেতা এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্মিলিত দরবার ও মাজার শরীফ সংরক্ষণ কমিটির প্রধান উপদেষ্টা এস এম রাজা, ঈশ্বরদী বারোয়ারী মন্দিরের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সরাফ, মাওলানা আবু বক্কর সিদ্দিকী, পীর শাহ সূফী জয়নাল আবেদীন, পীর শাহ সূফী হাফিজুর রহমান হাফিজ, পাগল খাজা রিপন চিশতী, খাদেম ডাঃ ইউনুস আলী, সাধু আব্দুস শহীদ মেম্বার, বাউল বাবু হোসেন, সাধু রজব আলী ভিন্ন বাবা, মাওলানা আশরাফ আলী, খাদেম কমল মন্ডল, খাদেম আবুল কালাম আজাদ ভান্ডারী, বাউল সাধক সোলাইমান হোসেন প্রমূখ।
ঈশ্বরদী ও পার্শ্ববর্তী এলাকার প্রায় অর্ধশতাধিক মাজার ও দরবার শরীফের প্রায় ৫ শতাধিক ভক্ত, আশেকান, জাকেরান ও তরিকান প্রতিবাদ সমাবেশ, মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী,পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!