মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ

গুনির কদর বুঝবি কি করে—কবি এস এম রাজা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

গুনির কদর বুঝবি কি করে?
——– এস এম রাজা
বলি ওরে ও মোল্লার পোলা
ফকির ছানা চামচা আলী
কিসের এতো অহংকার,
কিসের এতো ফালাফালি?
অর্থ বিত্ত প্রচুর ঐশ্বর্য এখন
এরই অহংকার তোর ভীষণ!
কি দাম তোর এসমাজে
ভেবেছিস কি তোর অবস্থান?

জানিস কি তোর আদি পরিচয়
বাপ দাদার ঠিকানা?
কে ছিল তোর পূর্ব পুরুষ
কি ছিল তার পেশা?
একবার খুঁজে দেখরে আবাল
বুঝতে যদি চাস
ভিক্ষা বৃত্তি মুঠো কুলি
এই ছিল তাদের চার পাশ।
অন্যের টাকায় হয়েছিস ধনী
হতে পারিস নাই মানুষ
টাকার গরমে হারিয়ে ফেলেছিস
মনুষ্যত্ব আর হুষ!
গুনির কদর বুঝবি কি করে
তোর বংশে নেই কেউ গুনি
তাইতো তোদের গুনিকে দেখে
ব্যাঙ্গাত্মক হাসতে শুনি।
অর্থ বিত্ত অট্টালিকায়
হয়না মানুষের দাম
দামী হতে হয় মানবিক মানুষ
খাঁটি মানুষ যার নাম।
মানুষ ঠকিয়ে হয়েছিস ধনী
লাগবে না ধন কোন কাজে
যখন তখন নিবি তুই বিদায়
থাকবি না ধরনীর মাঝে।
বুঝতে পারিসনি অভিশপ্ত তুই
কুরিয়েছিস বদনাম
তোর ক্ষমতা অতি তুচ্ছ
বুঝবি পাপের পরিনাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!