শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক

গর্ভধারিনী মাকে মারধরের দায়ে ছেলেসহ ৫ জন গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

গর্ভধারিনী মাকে মারধরের দায়ে ছেলেসহ ৫ জন গ্রেফতার
পাবনা সংবাদ দাতা।। পাবনার সাঁথিয়া উপজেলায় এক গর্ভধারিণী মাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ও পুত্রবধূসহ ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ‎হাপানিয়ায় রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয় তাদের।

এদিকে এদিন রাতে এ ঘটনায় বৃদ্ধার মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে সাঁথিয়া থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

‎আটক হওয়া ব্যক্তিরা হলেন- ছেলে নজরুল ইসলাম( ৪০), পুত্রবধূ সোনালী খাতুন (৩৫), নজরুলের দুই শ্যালক মো. টিপু মিয়া (২৫) ও মো. মিনার হোসেন ( ৩০), শ্যালিকা মুর্শিদা খাতুন ( ২৮)।

‎ভাইরাল হওয়া ফেসবুক ভিডিও থেকে দেখা যায়, পুত্রবধূ সোনালী প্রথমে বৃদ্ধ শাশুড়ি কাঞ্চন খাতুনকে (৭৫) মাটিতে ফেলে মারপিট করছেন। দ্বিতীয় দফায় ছেলে নজরুল ইসলাম মাকে অনেকক্ষণ গলাটিপে ধরে। এক পর্যায়ে ছেলে মাকে তুলে মাটিতে আছাড় মেরে ফেলে দিয়ে লাথি মেরে হত্যার চেষ্টা করেন। বৃদ্ধা মা চিৎকার করে কান্না করলেও ভিডিওতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। লোমহর্ষক এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। কমেন্টে অমানুষ দাবি করে তাদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ। এ সময় স্থানীয়রা বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল সেখানে উপস্থিত হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্তদের আটক করা সম্ভব হয়।

সাঁথিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, বৃদ্ধ মাকে মারপিটের ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। এ অভিযোগে ছেলে ও পুত্রবধূসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হবে তাদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!