বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ ::
জামায়াতে ইসলামী প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করে না——অধ্যাপক আবু তালেব মন্ডল চলন্ত বাসে কলেজ ছাত্রীকে রাতভর ধর্ষন, গ্রেফতার-৩ রাজশাহী বিভাগে সেরা পাবনা জেলা পুলিশ ঈশ্বরদীতে মাদক কারবার চক্রের মূল হোতাসহ ডিলার গ্রেফতার, ২’শ পিচ ইয়াবা উদ্ধার বার্তা একটাই-জনগনের ভোটাধিকার নিশ্চিত করা –জেলা প্রশাসক এসএমই ও এসএমএস খাত উন্নয়নে তরুণ উদ্যোক্তা তৈরিতে জোর দেবে সরকার ——— বিজনেস ফাইল’র অনুষ্ঠানে শিল্প সচিব ঈশ্বরদীতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যুঃজনমনে প্রশ্ন,আত্মহত্যা নাকি হত্যা? নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন করতে হবে অনলাইনে ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়ার মাহফিলে নিরীহ মানুষকে হয়রানি না করার আহবান জানালেন হাবিবুর রহমান হাবিব ২০০১ সালে ধানের শীষের বিরোধিতাকারী ২০২৬-এর ধানের শীষের প্রার্থী, তাতে আমি প্রতিহিংসা পোষণ করিনা

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় ৫২ জনের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৩৬ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৯৭ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২২ হাজার ৩০২ জনে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৯ দশমিক ০৭ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৪ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার ৫৬ ও সোমবার ৬৫ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৭৯৯টি পরীক্ষাগারের আওতায় ২৭ হাজার ৩৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর ২৭ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৯ দশমিক ০৭ শতাংশ। এ পর্যন্ত মোট ৯১ লাখ ৪৬ হাজার ৩৭১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৫২ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৩২ জন এবং পুরুষ ২০ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২০ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১৫ জন মারা গেছেন। রাজশাহীতে ১, খুলনায় ৯, বরিশালে ২, সিলেটে ৩ ও রংপুরে ২ জন মারা গেছেন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!