শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক

কৈকুন্ডায় ওরশ মোবারক অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

কৈকুন্ডায় ওরশ মোবারক অনুষ্ঠিত
——
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী উপজেলার লক্ষ্মিকুন্ডার কৈকুন্ডায় রিপন ভান্ডারী দরবার শরীফে ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ ডিসেম্বর’২৫ রিপন ভান্ডারীর গুরুর নিকট হতে খেলাফত প্রাপ্তি দিবস উপলক্ষ্যে ৫ম তম এই ওরশ মোবারকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরশ মোবারকের শুভ উদ্বোধন করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপি ও গুরুআশ্রমের চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা।
দরবারের গদিনশিন পাগল খাজা রিপন ভান্ডারীর সভাপতিত্বে এবং ওস্তাদ মুকুল হোসনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকরেগাড়ী কাদরিয়া দরবার শরীফের পীর সাহেব কবি রজব আলী ভিন্নবাবা, লক্ষ্মিকুন্ডা আকাতুল্লাহ মণি দরবার শরীফের প্রধান খাদেম শিল্পী ডাঃ ইউনুস আলী। পরে ভক্তিগীতি পরিবেশন করেন শিল্পী এস এম রাজা, ডাঃ ইউনুস, মুকুল, প্রার্থ, শিরিন সরকার, রুমানা সরকার, সোনিয়া ভান্ডারী, পলি ভান্ডারী, ডলি সরকার প্রমুখ। এর আগে আশেকান জাকেরান ও সুধীবৃন্দের মধ্যে তবারক বিতরণ করা হয়। গভীর রাত অবধি আশেকান, জাকেরান ও ভক্ত সুধি অনুষ্ঠান উপভোগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!