বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থী হাবিবের, আদালতের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল সিরাজগঞ্জে সংঘর্ষে ২ জন নিহত, আহত-১০ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যৌথ অভিযান, পাঁচ নারীসহ ৯ দালালের কারাদণ্ড সন্তানের পিস্তলের গুলিতে এসআই আহত ঈশ্বরদীর জোড়া খুনের রহস্য উদঘাটন, খুনি গ্রেফতার

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৪ মার্চ, ২০২৬

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়-এ এক মর্মান্তিক ঘটনায় সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক আসমা সাদিয়া (রুনা) ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ ২০২৬) বিকেলে নিজ বিভাগের অফিস কক্ষে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বিকেল ৫টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় পুরো ক্যাম্পাসজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!