বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ ::
বাংলাদেশী সব নাগরিকের অধিকার সমান–প্রধানমন্ত্রী তারেক রহমান আটঘরিয়ায় পিতাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩

করোনাভাইরাস এর নতুন হটস্পট এখন রাজশাহী

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৯ জুন, ২০২১

রাজশাহী অফিস।।

করোনাভাইরাসের ‘নতুন হটস্পট’ রাজশাহীতে সামান্য কমেছে সংক্রমণের হার। রাতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল দুইটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে জানাযায় মঙ্গলবার দুইটি ল্যাবে রাজশাহীর ৪৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৯৯ জনের করোনা পজেটিভ এসেছে। এতে দেখা যায়, আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৫ শতাংশ কমে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৪০ দশমিক ৬২ শতাংশ। যা আগের দিন সোমবার ছিল ৪৫ দশমিক ০৭ শতাংশ। এর আগে এ জেলায় শনাক্তের হার ছিল গত বৃহস্পতিবার ৪২ দশমিক ২৮ শতাংশ, শুক্রবার ৪৯ দশমিক ৪৩ শতাংশ, শনিবার ৫০ দশমিক ২৭ শতাংশ এবং রোববার ৪১ দশমিক ২৯ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মঙ্গলবার দুই ল্যাবে ৫৬৩ জনের নমুনা পরীক্ষা করে ২২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৪৯০ জনের নমুনা পরীক্ষা করে ১৯৯ জনের পজিটিভ আসে।

এছাড়াও নওগাঁর ৭১ নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আর চাঁপাইনবাবগঞ্জের দুইটি নমুনা পরীক্ষা করে একজনের করোনা পজেটিভ এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!