এলটি বাংলাদেশের আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। গত ১৫ মার্চ’২৬ বিকেলে ঈশ্বরদী আলহাজ্ব মোড়স্থ নিজস্ব কার্যালয়ে এলটি বাংলাদেশের পরিচালনায় ও মায়ের পরশ স্বাস্থ্য সেবা কেন্দ্রের ব্যবস্থাপনায় আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তৃতা করেন এলটি বাংলাদেশের সি, ই, ও
এস এম এন রবিউল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে বিশ্লেষণধর্মী ও উদ্দীপক মূলক বক্তৃতা করেন মায়ের পরশ স্বাস্থ্য সেবা কেন্দ্রের প্রধান উপদেষ্টা, জংশন ডিডিপি ও গুরু আশ্রমের চেয়ারম্যান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা।
প্রধান বক্তা ছিলেন এলটি বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ডা. এম এ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মায়ের পরশ স্বাস্থ্য সেবা কেন্দ্রের উপদেষ্টা মোঃ মোজাফফর হোসেন।
এলটি বাংলাদেশের পরিচালক ও মায়ের পরশ স্বাস্থ্য সেবা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহুরুল ইসলাম জয়ের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম রিয়াজুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রবিউল ইসলাম, এডমিন শিউলি আক্তার, ডাঃ সজয় কুমার কুন্ডু তাপস, কো অর্ডিনেটর মোঃ আমিনুল ইসলাম, মোছাঃ নাজমিন আকতার তুলনা, মোছাঃ মুক্তা পারভীন বাণু, মোঃ মইনুল ইসলাম সামু, মোছাঃ জুলেখা খাতুন জুলি, মোছাঃ তানিশা ইসরাত তৃপ্তি, মোছাঃ রিজিতা জান্নাত রুশা, মোঃ সোলাইমান হোসেন হাবিব প্রমুখ। পরে ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আমানুল্লাহ তুহিন।
এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।