ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব
——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদী প্রেসক্লাব একটি সমৃদ্ধ প্রেসক্লাব। বিভিন্ন সময়ে এই প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অদুর ভবিষ্যতে আমার ঈশ্বরদী প্রেসক্লাব পরিদর্শন করার ইচ্ছে রয়েছে।
আজ ৩০ মার্চ’২৬ দুপুরে পাবনা সার্কিট হাউজে ঈশ্বরদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি অত্যান্ত আন্তরিকতার সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কথা বলেন।
প্রেসক্লাব নেতৃবৃন্দ মহামান্য রাষ্ট্রপতিকে ঈশ্বরদী প্রেসক্লাব পরিদর্শনের আমন্ত্রণ জানালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রায় ৪০ মিনিট একান্ত আলাপচারিতায় তিনি সকলের সাথে করমর্দন ও কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দীন, প্রেস সচিব সরোয়ার আলম, একান্ত সচিব দিদারুল ইসলাম ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।
ঈশ্বরদী প্রেসক্লাবের আহবায়ক আব্দুল মান্নান টিপুর নেতৃত্বে যেসব নেতৃবৃন্দ মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা হলেন আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সভাপতি ও সদস্য এস এম রাজা,সদস্য মাহাবুবুল হক দুদু, শেখ ওয়াহেদ আলী সিন্টু, সেলিম সরদার, জাহাঙ্গীর হোসেন, শহীদুল্লাহ্ খান, ওয়াহিদুজ্জামান টিপু, মোঃ মহিদুল ইসলাম, ও মেহেদী হাসান।
প্রেসক্লাবের আহবায়ক আব্দুল মান্নান টিপু মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময় বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে জনকল্যাণ ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
সৌজন্য সাক্ষাৎ এর সুযোগ দেয়ার জন্য প্রেসক্লাব নেতৃবৃন্দ মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রেরকঃ মুনমুন আক্তার,
সাপ্তাহিক জংশন
ঈশ্বরদী।