শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদী ইপিজেডে ডায়রিয়ায় ২ নারী শ্রমিকের মৃত্যু, আক্রান্ত অন্তত সাড়ে ৬ শতাধিক

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

ঈশ্বরদী ইপিজেডে ডায়রিয়ায় ২ নারী শ্রমিকের মৃত্যু, আক্রান্ত অন্তত সাড়ে ৬ শতাধিক
——–
স্টাফ  রিপোর্টার ।। ঈশ্বরদী ইপিজেড এ ডায়রিয়া মহামারির রূপ ধারণ করেছে। গত ৫ দিনে আক্রান্ত হয়েছে অন্তত প্রায় সাড়ে ৬ শতাধিক শ্রমিক। এর মধ্যে কণা ও মাহফুজা খাতুন মুফিদা নামে ২ নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ ৩ জুন’২৫ সকাল সাড়ে ৯ টার দিকে ঈশ্বরদী শহরের পিয়ারাখালীর সাগর হোসেনের স্ত্রী ও নাকানো কোম্পানির শ্রমিক মাহফুজা খাতুন মুফিদা (২২) মৃত্যু বরণ করে।

অন্যদিকে, গতকাল ২ জুন’২৫ রাত ১ টার দিকে কণা(২৫) মৃত্যু বরণ করে। সে আইইপিজেড এর আইএইচএম কোম্পানির কোয়ালিটি কাটিং সেকশনের কর্মী ছিলেন। মৃত কণা ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের তিলোকপুর গ্রামের খমিন ইসলামের স্ত্রী। সে ১ সন্তানের জননী বলে জানা গেছে।

আইইপিজেডের ইডি এবিএম শহীদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত কণার স্বামীও একই কোম্পানিতে কর্মরত আছেন। মৃত কণার স্বামী সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে কোম্পানিতে খাবার খেয়ে পানি পান করার পর থেকেই বমি ও পাতলা পায়খানা শুরু হয় কণার। অসুস্থ্য শরীর নিয়েই সে রবিবার কর্মস্থলে যায়। এরপর সে বেশি অসুস্থ্য হয়ে পড়লে তাকে আইইপিজেডের মেডিকেল সেন্টারে নেয়া হয় চিকিৎসার জন্য। চিকিৎসার পর কণা কিছুটা সুস্থ্য হলে সন্ধ্যায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু রাতে তার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। পুনরায় হাসপাতালে নেওয়ার প্রস্তুতি গ্রহণের পূর্বেই কণা মৃত্যু বরণ করে।

একই ভাবে মাহফুজা খাতুন মুফিদা গত ২৯ মে কোম্পানিতে খাবার খেয়ে পানি পান করার পর অসুস্থ্য হয়ে পড়ে। এরপর তাকে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। তার শারীরিক অবস্থা একটু উন্নতি হয়েছে মনে করে এবং হাসপাতালে বেড না পাওয়ায় বাড়িতে এনে চিকিৎসা করাতে থাকে। কিন্তু তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে অবনতি হয় এবং আজ সকালে উল্লেখিত সময়ে নিজ বাড়িতেই মৃত্যু বরণ করে।

উল্লেখ্য, গত ২৯ মে’২৫ আইইপিজেড এলাকায় দুপুরের খাবার খেয়ে পানি পান করার পর থেকে আক্রান্ত শ্রমিকদের পেট ব্যথা, পাতলা পায়খানা, জ্বর, বমি ও মাথা ব্যাথা জনিত কারণে অসুস্থ্য হতে শুরু করে। ওইদিন মধ্যরাত অর্থাৎ গত ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত শত শত শ্রমিক পেটের সমস্যা ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আইইপিজেড মেডিকেল সেন্টার, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করার জন্য ভিড় জমায়।

আইইপিজেডের অভ্যন্তরে যেসব কোম্পানির শ্রমিকরা অসুস্থ্য হয়েছেন সেই কোম্পানিগুলো হলো রেনেসাঁ, নাকানো, এ্যাবা, রহিম আফরোজ, আইএইচএম, স্টিল হেয়ার, অস্কার বাংলা সহ আরও কয়েকটি কোম্পানি।

হাসপাতাল গুলোতে রুগীর এতোই চাপ সৃষ্টি হয় যে বেড, বারান্দার জায়গা ছাড়াও জায়গার সংকট দেখা দেয়। গত ২ জুন আইইপিজেড’র ইডি এবিএম শহীদুল ইসলাম মেডিকেল সেন্টার পরিদর্শন করে ভর্তি রুগীদের খোঁজখবর নেন। কণা ও মুফিদার মৃত্যুতে তিনি দুঃখ ও শোক প্রকাশ করেন। ক্ষতিগ্রস্থদের কোম্পানির পক্ষ থেকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!