মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ

ঈশ্বরদীর পাকশিতে রেলওয়ের আন্তঃ বিভাগীয় টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১০ মে, ২০২৩

ঈশ্বরদীর পাকশীতে পশ্চিম রেলের আন্তঃবিভাগীয় টি-২০ ক্রিকেট প্রতিযোগীতার উদ্বোধন
———-
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ১০ মে’২৩ সকালে ঈশ্বরদীর পাকশীতে
পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন পাকশী বিভাগীয় রেল অঞ্চলের আয়োজনে আন্তঃবিভাগীয় টি-২০ ক্রিকেট প্রতিযোগীতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

রাজশাহী আঞ্চলিক ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় পাকশী বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে রেলওয়ের আমতলা ফুটবল মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের মহা ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিশেষ অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সূফী নূর মোহাম্মদ – এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আব্দুস সালাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাকশী কমান্ডেন্ট মোরশেদ আলম।

রাজশাহী, লালমনিরহাট, পাকশী ও সৈয়দপুর অঞ্চলের ৪টি টিম এই খেলায় অংশ গ্রহণ করবে। আগামী ১৩ মে’২৩ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!