শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক

ঈশ্বরদীতে ৪৫ ইট ভাটায় ভ্রাম্যমান আদালতে ৪৭ লক্ষাধিক টাকা জরিমানা, গুড়িয়ে দেয়া হলো একটি ভাটা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

ঈশ্বরদীতে ৪৫ ইট ভাটায় ভ্রাম্যমান আদালতে ৪৭ লক্ষাধিক টাকা জরিমানা, গুড়িয়ে দেয়া হলো একটি ভাটা

এস এম রাজা, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।

পাবনার ঈশ্বরদী উপজেলায় ৪৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে কয়লার পরিবর্তে কাঠপোড়ানোসহ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমান আদালত যৌথ বাহিনীর সহযোগিতায় মোট ৪৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার(২৯ ডিসেম্বর)দিনব্যাপী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিভিন্ন এলাকার ইটভাটায় এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তাসমিনা হোসেন। এই অভিযানে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহন করেন।

ভ্রাম্যমান আদলাত ও স্থানীয়দের সূত্রে দেওয়া তথ্য মতে, ঘটনার দিন সকালে প্রথমে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া হাট সংলগ্ন মিজান সরদারের মালিকানাধীন ‘এসবিএম ব্রিকস’ নামে একটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এরপর ভ্রাম্যমান আদালত লক্ষ্মীকুন্ডার নবীনগর এলাকার ইটভাটাগুলোতে অভিযানে যান। সেই সময় কয়েকটি ইটভাটায় কর্মরত শ্রমিকরা ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। শ্রমিকরা লক্ষ্মীকুন্ডার দাদাপুর–পাকুড়িয়া সড়ক অবরোধ কওে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তখন যৌথবাহিনী শ্রমিকদেও সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর রাজনৈতিক দলের নেতাদের সুপারিশে ভ্রাম্যমান আদালত ইট ভাটা ভেঙ্গে ধ্বংস করার কার্যক্রম বন্ধ করে জরিমানা শুরু করেন।

পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তাসমিনা হোসেন জানান, দিন ব্যাপী অভিযানের লক্ষ্মীকুন্ডার ৪৫ টি ইটভাটায় ভ্রাম্যমান আদালতে মামলা দায়ের করে নগদ ৪৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ‘এসবিএম ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভবিষতে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার শর্তে ভাটার মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা। ০১৭১১৪৬১৯৫৬

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!