শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে সেচ্ছাসেবক দলের নেতা মেহেদীর পূজা মন্ডপ পরিদর্শন, সার্বিক নিরাপত্তা প্রদানের আশ্বাস

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ঈশ্বরদীতে সেচ্ছাসেবক দলের নেতা মেহেদীর পূজা মন্ডপ পরিদর্শন, সার্বিক নিরাপত্তা প্রদানের আশ্বাস

স্টাফ রিপোর্টার।।

পাবনার ঈশ্বরদীতে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে  পূজা মন্ডপ পরিদর্শন  করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মেহেদী হাসান।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাালে  ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর দিক-নির্দেশনায় তাঁর ছোট ভাই স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান দলীয় নেতাকর্মীদের নিয়ে মন্দিরগুলো ঘুরে দেখেন।
এসময় মেহেদী হাসান আসন্ন দূর্গাপূজা উপলক্ষে মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয়় সদস্যদের দায়িত্ব পালনে ভূমিকা রাখতে নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও মন্দির পরিচালনা কমিটিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান।
সকালে শহরের মৌবাড়িয়া মন্দির পরিদর্শনকালে মেহেদী হাসান পূজা উৎযাপন ও মন্দির কমিটির নেতৃবৃন্দকে বলেন, বিএনপি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সবসময় আপনাদের পাশে থাকবে। এই জন্য পর্যাবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে মিলন কুমার ও গোবিন্দ চৌধুরী সর্বদা মন্দিগুলোতে খোঁজ খবর রাখবে। নিরাপত্তার কোন বিষয় হলেই স্বেচ্ছাসেবক দলের হোয়াটস অ্যাপস গ্রুপ ও মোবাইল নম্বরে যোগাযোগ করার সঙ্গে সঙ্গে মন্দিরে পৌছে যাবে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। কারণ আমরা মনে করি ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দু ধর্মের উৎসবগুলো পূর্বে যেভাবে হয়েছে সেভাবেই এবারও হবে। মন্দির ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা বিঘ্নীত করার অপচেষ্টাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান।
মন্দির ও পূজা মন্ডপ পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু, সমর কর্মকার, মাধব চন্দ্রপাল, সুবাস চন্দ পাল, দেব দুলাল রায়, রাজেস কুমার সরাফ, প্রবির কুমার বিশ্বাস, বিমল চৌধুরী প্রমুখ। এর আগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!