শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ ::
উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫
ঈশ্বরদীতে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু
ঈশ্বরদী(পাবনা)উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদীতে সাপের কামড়ে সুমী খাতুন (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২২ জুন’২৫) ভোর ৫ টার দিকে তার মৃত্যু হয়।
নিহত গৃহবধু ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনশিদপুর সরদার পাড়া এলাকার মো: রফিকুল সরদারের স্ত্রী। তিনি  ২ সন্তানের জননী।
জানাগেছে , গতকাল শনিবার দিবাগত রাত ১১ টার দিকে বিছানায় মশারী টাঙ্গানোর সময়  বিষাক্ত সাপে কামড় দেয় ঐ গৃহবধুকে। কোন কিছু দেখতে না পেয়ে ইঁদুর বা অন্য কোন প্রাণী কামড় দিয়েছে ভেবে গুরুত্ব না দিয়ে শুয়ে  পড়ে ।
কিন্তু রাত বাড়ার সাথে সাথে শরীরে তীব্র  জ্বালা শুরু করলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্হানান্তর  করেন ।  রাজশাহী মেডিকেলে যাবার  সময় ভোর ৫ টার দিকে  পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার পরিদর্শক  (তদন্ত) মো: মনিরুল ইসলাম জানান , সাপের কামড়ে মৃত গৃহবধুর বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!