ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তি ৩জন
———
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
ঈশ্বরদী পৌর সভার ফতেমোহাম্মদপুর এলাকার মোঃ কুদ্দুস, মোঃ আরমান ও মোঃ সোহেল আজ ২৯ মার্চ’২৬ সকালে ঈশ্বরদী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, গত ২৫ মার্চ’২৬ তারিখে ঈশ্বরদী থানায় শহরের ফতেমোহাম্মাদপুর নিউ কলোনির হারুন-অর রশীদের স্ত্রী মোছাঃ রাবেয়া খাতুন ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। এই মামলার সাক্ষী হিসেবে আমাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও অবাক বিস্ময়ের ব্যাপার। কেননা, আমাদের সাথে কোন প্রকার আলাপ আলোচনা না করেই সাক্ষীতে নাম দিয়ে দেয়া হয়েছে।
কুদ্দুস, আরমান ও সকল সাক্ষীর পক্ষে লিখিত বক্তব্যে সোহেল আরও বলেন, যে ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হয়েছে সেই ঘটনা সম্পর্কে আমাদের কোন ধারনাই নাই। আমরা সবাই নিজ নিজ কর্মের কারণে এলাকার বাইরে ছিলাম৷ অথচ মামলায় আমাদের নাম দেয়া হয়েছে। যা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই মামলার সাক্ষী থেকে উল্লেখিত ৩জন ব্যক্তির নাম প্রত্যাহার করার দাবী জানানো হয়।
সংবাদ সম্মেলনে সাক্ষী আরমানের পিতা মোঃ আসলাম খান দৃঢ় কন্ঠে বলেন, আমার ছেলে ওইদিন ডিউটিতে ছিলো। ঘটনা সম্পর্কে কিছুই জানে না। অথচ তাকে সাক্ষী করা হয়েছে। অন্য দুজনকেও ঠিক একই ভাবে সাক্ষী করা হয়েছে। অতি দ্রুত সাক্ষী থেকে আরমান সহ উল্লেখিত দুজনের নাম বাদ দেয়ার জন্য তিনি দাবী জানান।
প্রেরকঃ এস এম দীপ্ত
ঈশ্বরদী, পাবনা।
01711-461956