শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, রিক্সা চালক আহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, রিক্সা চালক আহত
ঈশ্বরদী উপজেলা সংবাদ দাতা।। ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মাসুম আলম(৫৫) নামে এক পথচারী নিহত ও খায়রুল (৪৫) নামে এক রিক্সা চালক আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ ১৯ জুলাই’২৫
দুপুরে শহরের হাসপাতাল রোডে মাদ্রাসার নিকট।

নিহত মাসুম আলম রাজধানীর মিরপুর এলাকার মাহমুদ আলমের ছেলে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন কোম্পানির ট্রেস্ট রোসেমে হিসাবরক্ষণ বিভাগেকর্মী। চাকরিসূত্রে তিনি ঈশ্বরদীর শেরশাহ রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

জানা গেছে, দুপুর দেড়টার দিকে মাসুম আলম মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় কলেজ রোড থেকে পোস্ট অফিস মোড় অভিমুখে যাবার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার এসে তাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার পাশের দেয়াল ভেঙে খালে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাসুম আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত রিক্সা চালককে চিকিৎসা দেওয়া হয়।

ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আফজাল হোসেন জানান, ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আইনি পক্রিয়া শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।

প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!