শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ ::
সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে রেলপথ সচিবের সাথে জামায়াতের মতবিনিময় ও রেলের  উন্নয়নে স্মারকলিপি পেশ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

ঈশ্বরদীতে রেলপথ সচিবের সাথে জামায়াতের মতবিনিময় ও রেলের  উন্নয়নে স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার।।

#ঈশ্বরদীতে রেলওয়ে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, সম্প্রসারণ, সেবার মান ও পরিধি বৃদ্ধি সহ রেলওয়ের সার্বিক উন্নয়নের বিষয় নিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল বাকী এর সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। আজ রোববার (১৩ অক্টোবর) সকালে পাকশী রেলওয়ে বিভাগীয় অফিসের অফিসার্স রেস্ট হাউসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতের পক্ষ থেকে এসময় ঈশ্বরদীতে রেলের উন্নয়ন নিয়ে ৮ দফা দাবী জানিয়ে একটি স্মারকলিপি রেল সচিবের নিকট প্রদান করা হয়।

মতবিনিময় সভায় সচিবের সাথে এসময় উপস্থিত ছিলেন রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) রাজশাহীর মো. মামুনুল ইসলাম, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সূফী নূর মোহাম্মদ।

জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের তালিমুল কোরআর সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, পাবনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. রেজাউল করিম, ঈশ্বরদী উপজেলা অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল) এর পাকশী সভাপতি মো. আরিফুল ইসলাম।

রেলওয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে জামায়াতের পক্ষ থেকে রেল সচিবকে নিমোক্ত প্রস্তাবনা জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়:

১. আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটির রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করে পূর্বের ন্যায় ঈশ্বরদী হয়ে ঢাকার রুটে চলাচল করতে হবে। অথবা বিকল্পভাবে অন্য কোন ট্রেনের ব্যবস্থা করতে হবে।

২. আন্তঃনগর পঞ্চগড়, লালমনি এবং রংপুর এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে যাত্রা বিরতি দিতে হবে।

৩. ঈশ্বরদী ব্যস্ততম রেল গেটে যানজট নিরসনের লক্ষ্যে আন্ডারপাস নির্মাণের ব্যবস্থা করতে হবে।

৪. ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনটি আধুনিকায়নের ব্যবস্থাসহ জনদূর্ভোগ লাঘবের জন্য বিদ্যমান ফুটওভার ব্রীজে চলন্ত সিঁড়ির ব্যবস্থা করতে হবে।

৫. আন্তঃনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পুনরায় ঈশ্বরদী স্টেশন হতে চলাচলের ব্যবস্থা করতে হবে।

৬. ঈশ্বরদী ও ঈশ্বরদী বাইপাস স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।

৭. পাবনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন চালু করতে হবে।

৮. বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত ঐতিহ্যবাহী ও সুনামধন্য (রেলওয়ে চন্দ্রপ্রভা বিদ্যাপিঠ/পাকশী, রেলওয়ে বালিকা উচ্চ বিদ্যালয়/পাকশী ও রেলওয়ে নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়/ঈশ্বরদী) তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী/অস্থায়ী শিক্ষক নিয়োগ এবং শিক্ষকগণের যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে পূর্বের ন্যায় শিক্ষার মান ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

রেল সচিব মো. আবদুল বাকী এসময় জামায়াত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে রেলের উন্নয়নে জামায়াতের পক্ষ থেকে দেওয়া দাবীগুলো বিবেচনা করা হবে বলে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!