শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবীতে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

ঈশ্বরদীতে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবীতে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধকরণের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজরের এক নম্বর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা মশাল হাতে নিয়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে নানারকম উগ্রবাদী স্লোগান দিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধকরণের দাবি জানান।

মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মাহিম মেহরাব, হামিম সরদার, তানজিদুল দিহান, তাসনিম মাহাবুব প্রাপ্তি, মেহের হাসান সৈকতসহ অনেকেই বক্তব্য দেন। বক্তব্যে তারা বলেন, রাষ্ট্রপতি আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করছেন। স্বৈরাচারের পক্ষে চুপ্পু কাজ করে যাচ্ছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

তারা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্জন কোনোভাবে বৃথা যেতে দেওয়া যাবে না। শহিদ আবু সাঈদ, মুগ্ধ, ফেনীর শ্রাবণদের খুনিরা এখনো বাইরে। এই খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!