শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে মটর সাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫

ঈশ্বরদীতে মটর সাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে মটর সাইকেল চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
গত ২২ জুন সাঁড়াঘাট ব্লক পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান, গত ২০ জুন (বৃহস্পতিবার) দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় ঈশ্বরদী বাস টার্মিনাল ভবনের ভেতরে নিজের TVS Stryker 125cc লাল-কালো মোটরসাইকেলটি তালাবদ্ধ অবস্থায় রেখে টিকিট কাটতে যান মো. জিয়ারুল ইসলাম (৪৬)। প্রায় দুই ঘণ্টা পর, দুপুর ২টা ১৫ মিনিটের মধ্যে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি আর খুঁজে পাননা। ‎এ ঘটনায় ঈশ্বরদী থানায় ২০ জুন একটি মামলা দায়ের করেন তিনি। যার নম্বর-২৭/২০২৫, ধারা-৩৭৯। এরপর পুলিশের একটি চৌকস দল গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এর তত্বাবধানে ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নুর এর নেতৃত্বে ‎‎অভিযানের অংশ হিসেবে ২২ জুন রাতে ঈশ্বরদী থানাধীন সাড়া ঝাউদিয়া ব্লকপাড়া নদীর ঘাট এলাকা থেকে দুই কিশোর চোরকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে এবং তাদের দেখানো মতে ঈশ্বরদী বাস টার্মিনাল ভবনের পেছন থেকে চুরি হওয়া বাইকটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে এর আগেও একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। চোর চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!