শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় যুবলীগ কর্মী গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় যুবলীগ কর্মী গ্রেফতার
ঈশ্বরদী(পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গন আন্দোলনে হামলা মামলার এজাহার নামীয় অন্যতম আসামী রিফাত হাসান উচ্ছ্বাস(২৯) কে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
সে ঈশ্বরদী শহরের মধ্য অরনকোলার রফিকুল হাসান তপন ও আওয়ামী লীগ নেত্রী মাহজ্যাবিন শিরিন পিয়ার ছেলে এবং প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপির নাতি, সাবেক এমপি গালিবুর রহমান শরীফ ও যুবলীগ নেতা শিরহান শরীফ তমালের ভাগ্নে, যুবলীগের সক্রিয় কর্মী।
থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুলাই’২৫ বিকেলে ঈশ্বরদী শহরের সেরশাহ রোডের কোবা মসজিদের নিকট বাইরে তালাবদ্ধ একটি একতলা টিনসেডের বাড়ীতে পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খানের নির্দেশে, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এর সার্বিক তত্বাবধানে, অফিসার ইনচার্জ আসম আব্দুন নূর এর নেতৃত্বে পরিদর্শক(তদন্ত)এবিএম মনিরুল ইসলাম সহ পুলিশের একটি চৌকশ দল সাঁড়াশি অভিযান চালিয়ে দীর্ঘদিন গোপনে থাকা ঈশ্বরদী থানার মামলা নং ১০(৮)২৪ এর এজাহার নামীয় দুর্ধর্ষ আসামী, যুবলীগ ক্যাডার রিফাত হাসান উচ্ছ্বাসকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার একদফা আন্দোলনের সময় সে সয়ং নিজে ছাত্র জনতার উপর হামলা করার তথ্য প্রমাণ রয়েছে বলে অফিসার ইনচার্জ আসম আব্দুন নূর জানিয়েছেন।
আজ ১১ জুলাই’২৫ দুপুরে গ্রেফতারকৃত আসামী উচ্ছ্বাসকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!