মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ ::
সড়ক দুর্ঘটনায় এমপি আহত ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা, চালক গ্রেফতার ঈশ্বরদী বাজারে উপজেলা ও পৌর প্রশাসনের ঝটিকা অভিযান, ২০ হাজার টাকা জরিমানা চাষি বাঁচাও, দেশ বাঁচাও, অবৈধ সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেয়া হবে —- অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন বাংলাদেশী সব নাগরিকের অধিকার সমান–প্রধানমন্ত্রী তারেক রহমান আটঘরিয়ায় পিতাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা, চালক গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা, চালক গ্রেফতার
——–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত হারশাকৌ উলাজিস্লাউ (২৯) নামের এক বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি’২৬) রাতে ঈশ্বরদীর নতুন হাটে অবস্থিত রূপপুর প্রকল্পে কর্মরত রাশিয়ানদের আবাসিক এলাকা গ্রীনসিটি সংলগ্ন বাজারের গ্যালাক্সি বার-এর সামনে এ ঘটনা ঘটেছে।
গাড়ি চাপায় আহত হারশাকৌ উলাজিস্লাউ (২৯) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নিকিমথ কোম্পানির প্রকৌশলী হিসেবে কর্মরত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দ্রুত গতিসম্পন্ন একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৪-৭৩৮২) উল্লেখিত সময়ে হারশাকৌ উলাজিস্লাউকে লক্ষ্য করে এগিয়ে আসে এবং চাপা দেয়ার চেষ্টা করে। তিনি সরে যাওয়ার চেষ্টা করলে গাড়িটি তার পায়ে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে। ঘটনার পর পরই গাড়ি চালক গাড়িসহ দ্রুত স্থান ত্যাগ করে।
এসময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত আহত হারশাকৌ উলাজিস্লাউকে উদ্ধার করে গ্রিন সিটির অভ্যন্তরে অবস্থিত একটি মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ বাসায় পাঠিয়ে দেয়া হয়। তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে তারা ঘাতক প্রাইভেটকারটির চালক ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরণকোলার বাসিন্দা আরশাদ আলমের ছেলে মো. সানজিদ (২১) কে পুলিশ গ্রেফতার করে এবং ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করে থানায় নিয়ে এসেছে।

এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমারকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যথাযথ গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!