শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

ঈশ্বরদীতে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু
ঈশ্বরদী(পাবনা)উপজেলা সংবাদদাতা।। আজ ১৯ অক্টোবর’২৪ ঈশ্বরদীতে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, সকাল ৯ টার দিকে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী বটতলার হাসিবুর রহমানের মেয়ে ও রিয়াজুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী মারিয়া খাতুন শাম্মি(১৩)নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। শাম্মিকে মোবাইল ফোন ব্যাবহারে বিধিনিষেধ আরোপ করায় বাবা-মা’র ওপর অভিমান করে সে সবার অলক্ষ্যে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে । পরে সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছে।
অন্যদিকে একই ইউনিয়নের মিরকামারী পূর্ব পাড়ার বাবু ইসলামের ছেলে ও ভাষা শহীদ বিদ্যা নিকেতনের ৮ম শ্রেণীর ছাত্র জিহাদ হোসেন(১৪) পানিতে ডুবে মৃত্যু বরন করেছে। দুপুরে পার্শ্ববর্তী কোলের কান্দি খালে গোসল করতে গিয়ে সাঁতার কাটার এক পর্যায়ে সে পানিতে ডুবে যায় এবং তার মৃত্যু ঘটে । সংবাদ পেয়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ উপরোক্ত শিক্ষার্থীদ্বয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন তাদের স্ব স্ব পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!