বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ইশতেহার ঘোষণা, নির্বাচিত হলে সর্বাগ্রে ঈশ্বরদীকে জেলা ঘোষণা করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত জামায়াতে ইসলামী প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করে না——অধ্যাপক আবু তালেব মন্ডল চলন্ত বাসে কলেজ ছাত্রীকে রাতভর ধর্ষন, গ্রেফতার-৩

ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
এম এন সরদার।। আজ ১১ ফেব্রুয়ারী’২৬ সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে ঈশ্বরদী সরকারি সাড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে দায়িত্ব প্রাপ্ত পুলিশ ও আনাসদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কেন্দ্রে সঠিকভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে করণীয় সম্পর্কে ব্রিফিং প্রদান করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ মোমিনুজ্জামান, ঈশ্বরদী আর্মি ক্যাম্পের ল্যাফটেনেন্ট মোঃ পারভেজ আহাম্মেদ সাকিব ও ভিডিপি অফিসার আজিজুর রহমান।
ব্রিফিং কালে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার পুলিশ ও আনসারদের উদ্দেশ্য করে বলেন,সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আপনাদের অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
তিনি সুষ্ঠু সুন্দর ও নিষ্ঠার সাথে দায়দায়িত্ব পালন করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!