শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ ::
সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে নবাগত পাবনা জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  1. ঈশ্বরদীতে নবাগত পাবনা জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
    স্টাফ রিপোর্টার।। পাবনার নবাগত জেলা প্রাশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ঈশ্বরদীর বিভিন্ন পর্যায়ের সরকারি অফিসার ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন । রোববার (২৯ সেপ্টেম্বর)সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনার এক্সিকিউট ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, জামায়াত ইসলামীর পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার।

বক্তব্য রাখেন উপজেলা জাময়াতের আমির ডা: নুরুজ্জামান প্রামাণিক, উপজেলা বিএনপির সদস্য সচিব আজমল হোসেন সুজন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফজলে রাব্বি সিয়াম, রাফিউল ইসলাম অন্ত প্রমুখ।

মতবিনিময় অনুষ্ঠান শেষে আদিবাসী সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের ৩২ জনকে নগদ টাকা ও ৪ জনকে বাইসাইকেল প্রদান করেন জেলা প্রশাসক।

প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ১৮ জন শিক্ষার্থীকে ২৫০০ টাকা করে, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১২ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর ৬ জন শিক্ষার্থীকে ৯৫০০ টাকা করে প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ০৯ সেপ্টেম্বর মোহাম্মদ মফিজুল ইসলাম পাবনার জেলা প্রশাসক হিসেবে দ্বায়িত্ব পান। এর আগে তিনি স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব ছিলেন। গত ১২ সেপ্টেম্বর তিনি পাবনায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!