ঈশ্বরদীতে নবাগত ইউএনও’র যোগদান
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান ও দায়িত্ব গ্রহণ করেছেন হাসান মোহাম্মদ শোয়াইব।
মঙ্গলবার (২৪ মার্চ’২৬) সন্ধ্যায় তিনি পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার।ু পরে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ঈশ্বরদীতে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন।
জানা গেছে, রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার খাদিজা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তিনি এর আগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ঈশ্বরদীতে যোগদানের মাধ্যমে ইউএনও হিসেবে তার প্রথম দায়িত্ব পালন করবেন।
এদিকে ঈশ্বরদী প্রেসক্লাবের আহবায়ক আব্দুল মান্নান টিপু ও শ্ঈশ্বরদীর স্বনামধন্য সাহিত্য সংস্কৃতি সাংবাদিকতা আধ্যত্মিকতা ও সেবা ধর্মী প্রতিষ্ঠান জংশন ডিডিপি গুরুআশ্রমের পক্ষ থেকে নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, জংশন সম্পাদক, ডিডিপি ও গুরু আশ্রমের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে,নবাগত ইউএনও’র কর্ম দক্ষতায় ঈশ্বরদীর আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নসহ এলাকার উন্নয়ন সংগঠিত হবে।