মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

ঈশ্বরদীতে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি।। ঈশ্বরদীতে মেহেদী হাসান(২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানাপুলিশ।
সে ঈশ্বরদী পৌর এলাকার অরনকোলা গ্রামের বক্কার জোয়ার্দার এর ছেলে।
সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ আজ সোমবার(২৯ ডিসেম্বর’২৫) দুপুরে ঈশ্বরদী-পাবনা সড়কের পাশে হারুখালী ধানের ক্ষেত থেকে মাটিতে মুখ গোঁজা অবস্থায় মেহেদীর লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক আব্দুল লতিফ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরুত হাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে । লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধস্তাধস্তির একপর্যায়ে কাদামাটিতে ঠেসে ধরে শাস রোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে কিভাবে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে।
এলাকাবাসী ও পুলিশের ধারণা গভীররাতে দুর্বৃত্তরা তাকে ধরে এনে হত্যা করেছে। তবে কি কারনে হত্যা করা হয়েছে তা পরিবারসহ কেউ-ই বলতে পারছে না। নিহত মেহেদী একজন দিনমজুর ছিল।
এসংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের করা হয়নি তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং হত্যা রহস্য উদঘাটনের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে থানা সূত্র জানিয়েছে।

প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা। ০১৭১১৪৬১৯৫৬

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!