শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈশ্বরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শেখ মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে ঈশ্বরদীতে নবাগত ইউএনও’র যোগদান, জংশন ডিডিপি গুরুআশ্রমের অভিনন্দন

ঈশ্বরদীতে খেজুরের রস পান করে নারী শিশুসহ একই পরিবারের ৫ জন অসুস্থ্য

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

ঈশ্বরদীতে খেজুরের রস পান করে নারী শিশুসহ একই পরিবারের ৫ জন অসুস্থ্য
——
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদীর লক্ষ্মিকুন্ডা ইউনিয়নের পাকুরিয়া বরামপুর গ্রামে খেজুরের রস পান করে নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন অসুস্থ্য হয়ে পড়েছেন। এরা হলেন আয়েশা খাতুন (৫৫), শিল্পী খাতুন (২৮), প্রিয়া খাতুন (২৬), ইফাত রহমান (১২), আবরার আদিব (৬)।

অসুস্থ্য সকলেই উল্লেখিত গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী, তিন সন্তান ও ভাইয়ের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি’২৫ সকালে পরিবারের সবাই একত্রে খেজুরের রস পান করে। ঐ দিনই আনুমানিক রাত ১০টার দিকে প্রথমে ২ জনের বমি, বার বার পাতলা পায়খানা এবং কাঁপুনি দিয়ে জ্বর-সর্দি-কাশি শুরু হয়।

২০ জানুয়ারি’২৫ আনুমানিক রাত ১টার দিকে অন্য তিনজনেরও একই ধরনের শারীরিক সমস্যা ও উপসর্গ দেখা দেয়। অসুস্থ্য সকলেই নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে পরিবারের প্রধান ইদ্রিস আলী ও এলাকাবাসী আশংকা করছেন। এদিকে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ঐদিন সকালে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থার অবনতি হলে অসুস্থ্য সকলকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে তারা রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সঞ্জিব বণিক জানিয়েছেন, উল্লেখিত রোগীরা নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঢাকা থেকে রক্ত পরীক্ষা করার পরই এবিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তবে অসুস্থ্য রোগীদের শারীরিক উপসর্গ নিপাহ ভাইরাসের মতোই মনে হয়। কেননা নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের সঙ্গে বমি ও পাতলা পায়খানা হয়ে থাকে। এসব রোগীদেরও এমনটাই মনে হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছি। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!