বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শিতার্থদের মাঝে কম্বল বিতরন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ঈশ্বরদীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শিতার্থদের মাঝে কম্বল বিতরন
ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অসহায় ও দুস্থদের মাঝে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর’২৫) বিকেলে শহরের ইসলামীয়া আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, বিএনপির চেয়ারপারর্সন এর উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ঈশ্বরদী পৌর নির্বাচনে সর্বশেষ ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌরসভার বারবার নির্বাচিত পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবল।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজমল হোসেন ডাবলু।

বক্তারা বলেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। বিএনপি দেশের ক্রান্তিকালে আপদে বিপদে, মহামারী ও দুর্যোগপূর্ণ সময়ে সহযোগিতার হাত বাড়ান। উত্তরবঙ্গে শীতের তীব্রতা অনেকটা বেড়ে গেছে। শীতার্ত মানুষের কথা চিন্তা করে আজ কম্বল বিতরণ করা হচ্ছে।

আগামী নির্বাচনে আপনাদের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে আরও বেশি সহযোগিতা করা হবে। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। আমাদের মা বেগম খালেদা জিয়া অতিদ্রুত সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসেন এই কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা তুহিন চৌধুরী, উপজেলা মহিলা দলের সভানেত্রী চামেলী খাতুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা কৃষকদলের আহবায়ক পান্জু সরদার, সাবেক ছাত্রনেতা বরকত আলী, সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার, সাধারণ সম্পাদক রমজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বিপুল হোসেন বুদু, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক হেদায়েতুল খন্দকার অনিক, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মিজান, যুবদল নেতা রাজীব ফরাজী, পাবনা জেলা ছাত্রদলের সদস্য সম্রাট হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব, সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম প্রমুখ ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!