শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ ::
সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে করোনায় গৃহবধূর মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার।।।   করোনায় আক্রান্ত হয়ে ফরিদা পারভীন পপি (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে ঈশ্বরদীতে।

বুধবার (২৮ এপ্রিল) ভোর ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফরিদা পারভীন ঈশ্বরদীর বাঘইল পূর্বপাড়া এলাকার প্রাক্তন স্কুল শিক্ষক দুলাল গাজী রাজার সহধর্মীনি।

স্থানীয় বাসিন্দা চান্নু সরদার  জানান, ফরিদা পারভীন তাঁর এক নিকট আত্মীয়র চিকিৎসা করাতে ঢাকা গিয়েছিলেন। সেখানে থেকে ১৪ এপ্রিল তিনি বাঘইল নিজ বাড়িতে ফিরে শরীরে জ্বর অনুভব করেন। তাকে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। এরপর তাঁর শারীরিক অবস্থার অবণতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টায় তাঁর মৃত্যু হয়।

বুধবার বাদ জোহর (দুপুর ২টায়) বাঘইল কেন্দ্রীয় কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!