ঈশ্বরদীতে ‘আহবান’-এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার।।
ঈশ্বরদীর রূপপুরস্থ জনকল্যাণমুখী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আহ্বান’-এর উদ্যোগে হতদরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকালে আহ্বানের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আহবানের উপদেষ্টা ও কর্মকর্তাবৃন্দ। এসময় প্রায় ৪০ জন হতদরিদ্র, অসহায় ও অসুস্থ ব্যক্তির মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়াও পাকশীর যুক্তিতলা এলাকায় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এক ব্যক্তিকে বিশেষভাবে ঈদ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাকসুদুর রহমান চান্না, উপদেষ্টা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, জংশন ডিডিপি ও গুরু আশ্রম’র চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এসএম রাজা,উপদেষ্টা মজিবুর রহমান, সভাপতি মোঃ রকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ, সহ-সভাপতি আব্দুল হালিম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার মিঠু, অর্থ সম্পাদক সোহেল রানা, সহ- অর্থ সম্পাদক রাহুল বিশ্বাস, সহ দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হোসেন শাফি, শফিকুল ইসলাম, নয়ন হোসেন, মোস্তাকিম, সৌমিকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রাকিব বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও আহ্বান এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
উপদেষ্টা গুরুজী এস এম রাজা বলেন, সমাজের সকল বিত্তবানদের অসহায় দরিদ্র মানুষের সেবায় এগিয়ে আসা উচিত।
সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ বলেন,মানবিক কার্যক্রম পরিচালনা করা আহবানের লক্ষ্য ও উদ্দেশ্য। সকলকে পাশে থাকার আহবান জানান তিনি।
ঈদ সামগ্রী বিতরণ শেষে আহ্বানের কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অসহায় মানুষের কল্যাণ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।