শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক

ঈশ্বরদীতে আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ঈশ্বরদীতে আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার
————-
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। পৃথক পৃথক অভিযানে গত ৩দিনে ঈশ্বরদীতে আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ ত ম শহীদুজ্জামান নাসিম (৭৫) , পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুল ইসলাম (৫৮), পৌর ছাত্রলীগের সভাপতি আবির হোসেন শৈশব (২৮) ও লক্ষ্মিকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক (২৪)।
এরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা মামলার আসামী।
থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ঈশ্বরদীতে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা মামলায় প্রত্যক্ষভাবে জড়িত এইসব আসামীরা দীর্ঘদিন থেকে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৭ আগস্ট’২৫ রাত আনুমানিক দেড়টায় লক্ষ্মিকুন্ডা ইউনিয়নের বিলকেদার গ্রাম থেকে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওমর ফারুককে গ্রেফতার করে থানা পুলিশ। সে বিলকেদার গ্রামের মোক্তার আলী প্রামাণিকের ছেলে। বিদেশে পালানোর সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬ আগস্ট’২৫ মধ্য রাতে ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশবকে গ্রেফতার করে পুলিশ।সে পৌর এলাকার পিয়ারাখালী জামতলার জহির হোসেনের ছেলে। এর আগে ১৫ আগস্ট’২৫ রাত ১ টা থেকে ২ টার মধ্যে ঈশ্বরদী পৌর এলাকার মশুরিয়াপাড়া থেকে গ্রেফতার করা হয় সেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল ইসলাম ও শেরশাহ রোড বেলতলা থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ নেতা আ ত ম শহীদুজ্জামান নাসিমকে।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।
১৭ আগস্ট’২৫

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!