বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

অধ্যক্ষ পরিতোষ কুমার কুন্ডু আর নেই

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ পরিতোষ কুমার কুন্ডু আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান সিরাজুল ইসলাম।

সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে কলেজ থেকে তাঁর পাবনা রাধানগর বাড়ি যান অধ্যক্ষ। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন আবার তাঁকে খাজা ইউনুস আলি মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। দিবাগত রাতে সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

পরিতোষ কুমার কুন্ডু প্রায় ২০ বছর পাবনা সরকারি এডওয়ার্ড ও পাবনা শহীদ বুলবুল কলেজে ইতিহাসে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

আজ শুক্রবার দুপুর ২টা থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নিজের বাড়িতে রাখা হবে। এরপর ৪টায় পাবনা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

এদিকে অধ্যক্ষ পরিতোষ কুমার কুন্ডুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ সাবেক সভাপতি এস এম রাজা   সহ ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ। সকলে পরিতোষ কুমার কুন্ডুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!