সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ ::
চাষি বাঁচাও, দেশ বাঁচাও, অবৈধ সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেয়া হবে —- অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন বাংলাদেশী সব নাগরিকের অধিকার সমান–প্রধানমন্ত্রী তারেক রহমান আটঘরিয়ায় পিতাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল

রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প মোড়ে অবৈধ দোকান উচ্ছেদ করলো ঈশ্বরদী থানা পুলিশ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প  মোড়ে  অবৈধ দোকান উচ্ছেদ  করলো  থানা পুলিশ
স্টাফ রিপোর্টার।।
পাবনার ঈশ্বরদীতেে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের  প্রধান ফটক সংলগ্ন রূপপুর মোড়ে অস্থায়ীভাবে স্থাপিত অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) বিকেলে পাবনা পুলিশ সুপার মোঃ আঃ আহাদের নির্দেশে ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে দোকানগুলো উচ্ছেদ করা হয়।
স্থানীয় ও রূপপুর পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, ক্ষমতাসিন কতিপয় ব্যক্তি রূপপুর মোড়ে অবৈধভাবে দোকান তুলে ভাড়া উত্তোলনসহ চাঁদাবাজি করে আসছিল। দোকানগুলোর সামনে রাখা হতো বিভিন্ন ধরণের পরিবহন। সেখান থেকেও নেওয়া হতো চাঁদা। দোকানের মালামাল ও যানবাহনগুলো সড়ক দখল করে অবস্থান করায় তীব্র যানজটের সৃষ্টি হতো। এতে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরর্ত শ্রমিকসহ প্রকল্পের মালামাল নিয়ে আসা ভারী পরিবহনগুলো চলাচল করতে বিঘ্ন ঘটতো ।  এই কারনে অস্থায়ীভাবে গড়ে তোলা অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে অস্থায়ীভাবে গড়ে তোলা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে রাস্তায় জায়গা দখল করে গড়ে তোলা দোকানগুলো উচ্ছেদ করে রাস্তা ফাঁকা করে যানজট নিরশন করা হবে। একই সঙ্গে নতুন করে যেন কেউ রূপপুর মোড়ে রাস্তায় জায়গা দখল করে দোকান নির্মাণ করতে না পারে সেদিকেও নজর রাখা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!