শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার কারণ উদ্ঘাটনে তদন্ত গঠন শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা হলো চৈতীকে, রক্ষা পেলো একটি জীবন  ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু ঈশ্বরদীতে কৃষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ঈশ্বরদীর মুলাডুলিতে দু’দিন ব্যাপী ওরশ মোবারক ও সাধুসঙ্গ অনুষ্ঠিত ঈশ্বরদীতে ওয়ান শুটার গান, ১৩ টি কার্তুজ ও ৬৪ পিচ ইয়াবা সহ ১ জন গ্রেফতার লালপুরে টিকটকার গ্রেফতার ঈশ্বরদীতে মাদকসহ পিতাপুত্র গ্রেফতার মাদকসহ গ্রেফতারকৃত আসামি ছাড়াতে গিয়ে জামায়াত ও বিএনপি নেতা গ্রেফতার গাজীপুরে এক বাড়িতে ৫ জনকে গলা কেটে হত্যা

ভাঙ্গুড়ায় সার ডিলারের দশ হাজার টাকা জরিমানা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

 

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃপাবনার ভাঙ্গুড়ায় বিসিআইসি’র সার ডিলার সরকারি নীতিমালা ভঙ্গকরে সার বিক্রির অভিযোগ প্রতীয়মান হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার(১৪সেপ্টেম্বর)দিবাগত রাত্রি সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান মন্ডতোষ ইউনিয়নের বোয়ালমারি এলাকায় অভিযান চালিয়ে ভাঙ্গুড়া বাজার বিক্রয় কেন্দ্রের বিসিআইসি সার ডিলার মেসার্স সেভেন স্টারের স্বত্ত্বাধিকার রেজ্জাকুল হায়দারকে এই জরিমানার আদেশ দিয়ে ভবিষ্যতে সার বিক্রির সরকারি নীতিমালা ভঙ্গ নাকরার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

ঘটনার সূত্র জানা গেছে,পৌরসভার দক্ষিণ মেন্দা সরকারপাড়ার বাসিন্দা ও মেসার্স সেভেন স্টার সত্ত্বাধিকারী সার ডিলার রেজ্জাকুল হায়দার যথাস্থানে না রেখে নিয়মিতভাবে সার বিক্রি করছেন না। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সারবীজ মনিটটিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান উপজেলার মন্ডতোষ ইউনিয়নের বোয়ালমারি এলাকায় অভিযান চালিয়ে সার বিক্রির শর্তভঙ্গের সত্যতা পান।এ সময় যথাস্থানে পণ্য না রাখার অপরাধে “অত্যবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন” ১৯৫৬ এর-৩ ধারা লংঘনের দায়ে ৬ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ১০হাজার টাকা জরিমানার আদেশ দেন।এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া থানার এসআই মুরাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
ঘটনার সত্যতা স্বীকার করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!