বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার কারণ উদ্ঘাটনে তদন্ত গঠন শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা হলো চৈতীকে, রক্ষা পেলো একটি জীবন  ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু ঈশ্বরদীতে কৃষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ঈশ্বরদীর মুলাডুলিতে দু’দিন ব্যাপী ওরশ মোবারক ও সাধুসঙ্গ অনুষ্ঠিত ঈশ্বরদীতে ওয়ান শুটার গান, ১৩ টি কার্তুজ ও ৬৪ পিচ ইয়াবা সহ ১ জন গ্রেফতার লালপুরে টিকটকার গ্রেফতার ঈশ্বরদীতে মাদকসহ পিতাপুত্র গ্রেফতার মাদকসহ গ্রেফতারকৃত আসামি ছাড়াতে গিয়ে জামায়াত ও বিএনপি নেতা গ্রেফতার গাজীপুরে এক বাড়িতে ৫ জনকে গলা কেটে হত্যা

বিএসআরআই বিজ্ঞানীদের সাফল্য, আখের সাথী ফসল হিসেবে ধান চাষের প্রযুক্তি আবিষ্কার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২০ মে, ২০২২

বিএসআরআই বিজ্ঞানীদের সাফল্য।। দেশে প্রথম আখের সাথী ফসল ধান চাষের প্রযুক্তি আবিষ্কার
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতাঃ
দেশে প্রথমবারের মতো আখের সাথী ফসল হিসেবে বোরো ধান চাষ করা হয়েছে। ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিউট ইতোপূর্বে আখের সাথী ফসল হিসেবে সবজি ও মসলার চাষ করলেই এবারেই প্রথম টেকনোলজী ব্যবহার করে ধান চাষ শুরু করেছে। এক কেজি ধান উৎপাদনে খরচ হয় আড়াই হাজার লিটার পানি। আর আখ খরা সহিষ্ণু। এই দুই বিপরীত বৈশিষ্ঠ্যের ফসল একসাথে চাষের পদ্ধতি আবিস্কার করেছেন সুগারক্রপের বিজ্ঞানীরা। এই যৌথ ফসল পরীক্ষামূলকভাবে আবাদ করে সফলতা এসেছে। ফলনও ভালো পাওয়া গেছে বলে জানিয়েছেন এই প্রকল্পের ইনচার্জ ড. আনিসুর রহমান। বিজ্ঞানীরা বলছেন, বেড পদ্ধতি ও সরাসরি আবাদ দুইভাবেই আখ ও ধান একসাথে চাষ করা সম্ভব। আর এতে ভূ-উপরিস্থ পানি সংরক্ষণের ব্যবস্থা থাকায় ভূগর্ভস্থ পানির প্রয়োজন নেই। এতে জ্বালানী ও বিদ্যুত খরচও কম হবে। উদ্ভাবিত এই পদ্ধতি ও পুযুক্তি ছড়িয়ে দিতে পারলে দেশের কৃষি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা।

বিএসআরআই-এর মহাপরিচালক ড. আমজাদ হোসেন জানান, হিসেব করে দেখা গেছে এই পদ্ধতিতে চাষাবাদে খরচ কমবে এক-তৃতীয়াংশ। এতে লাভবান হবে কৃষক। এবছরে আমরা সফল হয়েছি। ইনশাল্লাহ আগামী বছরে আমরা এই পদ্ধতি কৃষকদের ফিল্ডে নিয়ে যাব।

কৃষকরা জানান, এই অবস্থায় যদি দুই শষ্যের আবাদ করা গেলে আমরা লাভবান হবো। অল্প পানিতে যদি আমরা ধান আবাদ করতে পারি সেটাই আমাদের জন্য বেশী উপকার হয়। আখের খরচ দিয়েই ধানের দুই-তৃতীয়াংশ খরচ মিটে যায়।

এদিকে শুক্রবার (২০ মে) বিএসআরআই-এর আয়োজনে এই প্রযুক্তির উপর মাঠ দিবস ও মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস। সভাপতিত্ব করেন বিএসআরআই-এর মহাপরিচালক ড. আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক আশরাফ আলী, ডাল গবেষণার পরিচালক ড. মহিউদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক তৌফিকুল আলম, ধান গবেষণার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফজলুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদ্ভাবক ড. আনিসুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!