শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ ::
ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার

টিকা পাবে ৩০ বছর থেকে সব বয়সী মানুষ, ৪ দিন বন্ধ থাকবে ঈদের কারনে

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

 

 

 

ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির কারণে আজ মঙ্গলবার (২০ জুলাই) থেকে চার দিন বন্ধ থাকবে করোনা সংক্রমণ রোধকারী গণটিকা কার্যক্রম। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত তিন দিন ঈদের ছুটি থাকবে। ২৩ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও টিকা কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এমআইএস বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা জানান, আগামী শনিবার (২৪ জুলাই) থেকে যথারীতি আবারও টিকা কার্যক্রম চালু হবে। শনিবার থেকে যেহেতু সারাদেশে কঠোর লকডাউন শুরু হবে, তাই টিকা কার্ড প্রদর্শন করে টিকা নেওয়ার জন্য কেন্দ্রে পারবেন নিবন্ধনকারীরা। এক্ষেত্রে তাদের কাছে সরকারিভাবে এসএমএস-ও আসবে।
বাংলাদেশে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান শুরু হলেও মাঝে ভ্যাকসিন সঙ্কটে ছন্দপতন ঘটে। ভারত রফতানি বন্ধ করে দিলে পর্যাপ্ত টিকা না থাকায় ২৫ এপ্রিল দেশে প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যায়।

এ অবস্থায় অন্য উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা শুরু করে সরকার। চীনের সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকেও কিছু টিকা আসে। নতুন করে টিকা পাওয়ার পর গত ১ জুলাই থেকে সারাদেশে জেলা পর্যায়ে আবারও টিকাদান শুরু হয়।
টিকার সরবরাহ বাড়তে থাকায় সোমবার থেকে ৩০ বছর বা তার বেশি বয়সী সবাইকে টিকার জন্য নিবন্ধন করার সুযোগ দেওয়া হয়েছে, এতদিন যা ৩৫ বছর ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!